বিজ্ঞাপন

এসি বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতিতে ৬ নবজাতকের মুত্যু: তদন্ত প্রতিবেদন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষের বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। ঘটনাটিকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। বৃহস্পতিবার বিকেল ৩টায় তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া গেছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তদন্ত কমিটি দেখতে পেয়েছে যে আদ্-দ্বীন হাসপাতালের ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য পুরোপুরি উপযোগী নয়। কমিটি পোস্ট-অপারেটিভ কক্ষ নম্বর-২ পরিদর্শন করে ধারণা পেয়েছে, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা এবং স্বাভাবিক ভেন্টিলেশন ব্যবস্থা কার্যকর না থাকায় কক্ষটিতে প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি তৈরি হয়েছিল। একই সঙ্গে সেখানে কার্বন ডাই-অক্সাইডের মাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।

তিনি বলেন, তদন্তসংশ্লিষ্টরা ওই কক্ষের দায়িত্বরত সেবিকা, পরিচ্ছন্নতাকর্মী এবং মৃত নবজাতকদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। তাদের অনুসন্ধানে সেবিকাদের দায়িত্ব পালনে চরম অবহেলা ও অসহযোগিতার প্রমাণ পাওয়া গেছে।

পড়ুন: আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন