বিজ্ঞাপন

সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংকের সলঙ্গা শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অগ্রণী ব্যাংক সলঙ্গা শাখা’র সামনে প্রতিবাদ ও মানববন্ধন পালন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জনস্বার্থ উপেক্ষা করে ব্যাংক শাখা স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাজারের ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হবেন বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, “রক্ষকই ভক্ষক” হয়ে জনমতকে উপেক্ষা করে ব্যাংক স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দ্রুত এ সিদ্ধান্ত বাতিল করে বর্তমান স্থানে ব্যাংকের কার্যক্রম বহাল রাখার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

পড়ুন:মাদারগঞ্জে তীব্র দাবদাহে কৃষকের মৃত্যু, দুই দিনে হিটস্ট্রোকে প্রাণ গেল ২ জনের

দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন