বিজ্ঞাপন

গ্রামীণ অর্থনীতি সচল ও পুষ্টির চাহিদা পূরণে ব্র্যাকের অনন্য উদ্যোগ ৫০ জনের মধ্যে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার এবং দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে কিশোরগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির আওতায় বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ ও বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কিশোরগঞ্জ-১ অঞ্চলের সদর এলাকা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় এলাকার ৫০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে পরিবার প্রতি ২০টি করে উন্নত জাতের মুরগির বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। বাচ্চা বিতরণের পাশাপাশি খামারিদের উপযুক্ত লালন-পালন ও সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করা হয়।

গ্রামীণ নারীদের স্বাবলম্বী করা এবং পুষ্টির অভাব দূরীকরণে ব্র্যাকের এই ক্ষুদ্র প্রয়াস প্রান্তিক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ নজরুল ইসলাম (সেন্ট্রাল-২ ডিভিশন)। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল কিশোরগঞ্জ সদর উপজেলা, কিশোরগঞ্জ-১ এর আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল্লাহ আল মুরাদ। ব্র্যাক এর জেলা সমন্বয়ক সাফরিনা জান্নাত। এলাকা ব্যবস্থাপক আলমগীর মনসুর, ব্র্যাকের সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হোসেন, RC লিড মোঃ লোকমান আলী, শাখা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন সুজন, মোঃ মোহাব্বত আলি প্রমুখ।

এছাড়াও ব্র্যাকের স্থানীয় অন্যান্য কর্মকর্তা ও সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে মুরগির বাচ্চার যত্ন, রোগবালাই প্রতিরোধ এবং সঠিক উপায়ে খাদ্য ব্যবস্থাপনার ওপর দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

আঞ্চলিক কর্মকর্তারা জানান, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) শুধু ঋণ সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রান্তিক মানুষের টেকসই জীবনমান উন্নয়নে এই ধরণের সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিনামূল্যে এই সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো ব্র্যাকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পড়ুন:মাদারগঞ্জে তীব্র দাবদাহে কৃষকের মৃত্যু, দুই দিনে হিটস্ট্রোকে প্রাণ গেল ২ জনের

দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন