বিজ্ঞাপন

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন জিয়ানগরের কৃতি সন্তান জাহাঙ্গীর আলম দুলাল

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার কৃতি সন্তান জাহাঙ্গীর আলম দুলাল। নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে তাঁর এই অন্তর্ভুক্তি জেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটিতে কেন্দ্রীয় সহ-সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম দুলাল। এর আগে তিনি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে ছাত্র ও যুবরাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
দলীয় সূত্রে জানা যায়, তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠার মূল্যায়ন হিসেবেই কেন্দ্রীয় কমিটিতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
জাহাঙ্গীর আলম দুলালের এই অর্জনে পিরোজপুরের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন:মাদারগঞ্জে তীব্র দাবদাহে কৃষকের মৃত্যু, দুই দিনে হিটস্ট্রোকে প্রাণ গেল ২ জনের

দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন