কুষ্টিয়ায় পূর্ব নির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি।
আজ মঙ্গলবার দলটির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অনিবার্য কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তে কুষ্টিয়ার দুই উপজেলায় পদযাত্রা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬ জুলাই থেকে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৮ জুলাই) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিকাল ৩টা এবং কুমারখালী উপজেলায় সন্ধ্যা ৬টায় পদযাত্রার সময় পূর্বনির্ধারিত ছিল।
পড়ুন : হেপাটাইটিস: প্রকার, কারণ, লক্ষণ ও প্রতিরোধ
সা/


