বিজ্ঞাপন

জিয়াউর রহমানের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের দোয়া

বন্দরে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ঠা জুন) বিকেলে বন্দর উপজেলাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাউসার আশা। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি নাম নয় একটা কনসেপ্ট। তার মূল শক্তি ছিলো সততা ও সাহসীকতা ও দেশপ্রেম।  আর তার দেশপ্রেমের কারনে শহিদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানকে দেশীয় ও  আন্তর্জাতিক ষড়যন্ত্রের স্বীকার হয়ে শাহাদাৎ বরন করতে হয়েছিলো। তাই আমাদের আদর্শিকভাবে  জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে। 

তিনি আরো বলেন, নতুন প্রজন্মের যারা আমাদের আদর্শিক পিতা জিয়াউর রহমানকে দেখতে পারিনি, তারা দেখছি আমাদের আদর্শিক মাতা দেশনেত্রী  বেগম খালেদা জিয়াকে, আমরা দেখেছি  তার দৃঢ়তা, তার আপোষহীনতা।  আমরা দেখেছি কিভাবে তিনি গণতন্ত্রের জন্য লড়ে গেছেন। আমরা তার আদর্শকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।

ছাত্রদল নেতা সাকিব মোহাম্মদ রাইয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্দর উপজেলা সাবেক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ বশির।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন