বিজ্ঞাপন

হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদ্‌যাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শতবর্ষ পূর্তি উদ্‌যাপন করেছে হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি শুধু গৌরবের নয়, এটি একটি ঐতিহ্যের ধারাবাহিকতারও প্রতীক। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় স্কুল প্রাঙ্গনে আয়োজিত শতবর্ষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ দীর্ঘ একশ বছর ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এ প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জেলার সুনাম বৃদ্ধি করেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রতিষ্ঠানের ইতিহাসভিত্তিক বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, একশ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি শুধু শিক্ষাদানই করেনি, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী দিনেও আধুনিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

২ দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শতবর্ষ উদ্‌যাপনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস আর স্মৃতিময়।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে ফের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাংচুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন