বিজ্ঞাপন

হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপের ঘটনায় সাবেক স্বামী গ্রেফতার

হবিগঞ্জে কারখানা শ্রমিক রুবিনা আক্তারের মুখে এসিড নিক্ষেপের ঘটনায় সাবেক স্বামী উজ্জল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সদর উপজেলার পইল এলাকায় উজ্জ্বল মিয়ার বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, আনন্দপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে উজ্জল মিয়ার সঙ্গে রুবিনা আক্তারের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের মধ্যে তালাক হয়। তালাকের পর থেকে উজ্জল মিয়া বিভিন্ন সময় রুবিনাকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে কাজ শেষে অলিপুর প্রাণ কোম্পানি থেকে বাড়ি ফিরছিলেন রুবিনা আক্তার। বড় বহুলা এলাকায় নিজ বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা উজ্জল মিয়া তার মুখে এসিড নিক্ষেপ করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবিনা আক্তারকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে ফের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাংচুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন