২৫/০২/২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা: সংস্কৃতি উপদেষ্টা

সোহরাওয়ার্দী উদ্যানসহ আগের মতোই বড় পরিসরে একুশে বইমেলা করার চেষ্টা চলছে। জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিজ্ঞাপন

সম্প্রতি বাংলা একাডেমি কর্তৃপক্ষকে দেয়া চিঠিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা ২০২৫ আয়োজন করতে হবে। ৬ নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা থেকে এ বিষয়ে চিঠিও পাঠানো হয়।

তখন থেকে আগামী বইমেলার আয়োজন কোথায় হবে, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা চলছে।

দুপুরে সচিবালয়ে গ্রুপ থিয়েটার কর্মীদের সাথে বৈঠক শেষে সংস্কৃতি উপদেষ্টা কথা বলেন বইমেলা প্রসঙ্গে। জানান ৩ মন্ত্রণালয়ের সাথে বৈঠক হয়েছে। বইমেলা যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে বলে জানান তিনি।

জানান বাংলাদেশ সম্পর্কে এমন একটা ন্যারেশন দাঁড় করাতে হবে, যেখানে সব ধর্ম, ভাষা, সংস্কৃতি মেলবন্ধনের চিত্র উঠে আসে। কীভাবে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গুম, খুন, দুর্নীতি করেছিল পতিত স্বৈরাচার সরকার, সে বিষয়টিও তুলে ধরবে অন্তর্বর্তী সরকার।

উপদেষ্টা জানান আগামী ১৫ নভেম্বর সারা দেশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ডাকা প্রতিবাদ সভা প্রত্যাহার করা হয়েছে।

টিএ/

আরও পড়ুন: পঁচা-নোংরা-নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না : সোহেল তাজ
দেখুন: চমকপ্রদ ঘোষণা আসছে কাল-পরশু: ফারুকী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন