রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
এ সময় তিনি গত ২০ সেপ্টেম্বর রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাংচুরের তীব্র নিন্দা জানান।
বৃহস্পিতার রাতে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি বৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, এ্যাড আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, , মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, আরডিএ চেয়ারম্যান, আবুল কালাম আজাদ সুইট সহ থানা, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পড়ুন : রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা


