বিজ্ঞাপন

এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চলতি মৌসুমে ডেঙ্গুর রূপ ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের বড় ধরনের ঝুঁকি রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চিকিৎসকদের আশঙ্কা, এবার ডেঙ্গুর রূপ হতে পারে ভয়াবহ। এর একটি ধরন হলো হেমোরেজিক ডেঙ্গু, যেখানে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণ হতে পারে। তাই সবাইকে আগে থেকেই সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সারাদেশে মোবাইল টিম কাজ শুরু করবে। আমরা একটি জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছি। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে চাই। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন না পড়ে, সবাই সচেতন হবে—এটাই আমাদের প্রত্যাশা।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, প্রতিদিন নিজ নিজ বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন জমে থাকা পানি না থাকে এবং ফুলের টবেও পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

মন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ব্যবহৃত বাথরুম, ড্রেন ও বাগান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোনো সরকারি প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগতভাবে বড় অঙ্কের জরিমানা করা হবে। একইভাবে বেসরকারি প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া গেলেও জরিমানা করা হবে।

পড়ুন: আসন্ন বাজেটে বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে: তথ্য উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন