বিজ্ঞাপন

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে পুশইন প্রতিরোধ, কঠোর অবস্থানে বিজিবি

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ওই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন


শনিবার ভোরে সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব-পিলার ৫ সংলগ্ন তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া এলাকা দিয়ে ৬ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে জানা গেছে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারেনি।


বর্তমানে ওই ৬ জন ভারতের ভূখণ্ডে কাটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ কাটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তারা পায়ে হেঁটে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসী ও বিজিবি তাদের বাধা দেয়। পরে তারা আবার সীমান্তের বেড়ার পাশে ফিরে যায়। তবে বিএসএফ সদস্যরা এখনো সীমান্তের ওপারে অবস্থান করছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তেঁতুলবাড়ীয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি মাইকিং করে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি বিএসএফকে ওই ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছে।


কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, অবৈধ অনুপ্রবেশকারী কিংবা পুশইনের কোনো চেষ্টা সফল হতে দেওয়া হবে না। সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।


তিনি আরও জানান, বিষয়টি সমাধানে বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠকের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

পড়ুন- ঈদের পর আবারও স্বর্ণের দামে বড় পতন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন