রাজধানী ঢাকার বর্তমান পরিবেশ ও নাগরিক দুরবস্থা নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এটা (ঢাকা) আর বাসযোগ্য মনে হয় না। ঘর থেকে বেরোলেই নিঃশ্বাস নেওয়া যায় না, চারদিকে দূষিত বাতাস। আমার তো মনে হয়, ঢাকার সব রোগের মূলেই বুড়িগঙ্গা।’
শনিবার (৬ জুন) ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন এবং নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ঢাকার নদী দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘যখন ঢাকা কলেজে পড়তাম, মাঝে মাঝে বুড়িগঙ্গায় এসে নৌকায় চড়ে ঘুরে বেড়াতাম। এখন তো বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এতটাই দূষিত।’
ঢাকা শহরের ভঙ্গুর প্রাতিষ্ঠানিক অবস্থার কথা তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, ‘আজকাল আমার নিজেরই মনে হয় আর ঢাকা শহরে থাকব না। আমার শহর (ঠাকুরগাঁও) সেখানেই গিয়ে থাকব। সরকারি কোনো হাসপাতালে যেতে চাইলে সেখানে ঢোকাই যায় না। প্রতিটি প্রতিষ্ঠানই এখানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।’
পড়ুন: এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
আর/


