আমি যার নাম মুখে নেই, তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় বলে হুঁশিয়ারি দিয়েছেন এনপিপির মুখ্য স্বয়ন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। ৬ জুন বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এনসিপি নেতাকর্মীদের ফল উৎসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে আগমন করে অনুষ্ঠানস্থল ভাংচুর, নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রূপগঞ্জে মাদক,সন্ত্রাসী, ভূমিদস্যুতায় ভরে গেছে। এখানে মাদকের কারখানা, চোলাইমদ তৈরী হয়। নিরীহ মানুষের জমি দখলসহ লুটপাট হয়। প্রকাশ্যে সন্ত্রাসী বাহীনি ঘুরে বেড়ায়। আমি বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি ব্যর্থ, আপনি ভারতের সাথে নতজানু করে পুশবেক ঠেকাতে পারেননি। সীমান্তে নির্বিচারে গুলি করছে, তার প্রতিবাদ করতে পারেননি। এসময় পাটোয়ারী বলেন, আজ রূপগঞ্জে একটি দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক ফল উৎসবে হামলা করে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে,আমার নেতাকর্মীর উপর হামলা করা হয়েছে। যা নেক্কারজনক। এসবের বিচার করেই ছাড়বো। আমরা মৃত্যুকে ভয় পাইনা। একদিন রূপগঞ্জ এনসিপির ঘাঁটি হবে ইনশাআল্লাহ।
এরআগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকার কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ফল উৎসব আয়োজন ঘিরে দুদফায় হামলার ঘটনা ঘটেছে। প্রথমবার ৫ জনু রাতে প্যান্ডেল ভাংচুর পরে আজ রোববার (৭ জুন) বিকেলে প্রধান অতিথি হিসেবে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর আগমনের পূব মুহুর্তে হামলা, ভাংচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে এসে হামলা চালায়। এতে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পরে। এতে পুলিশসহ ৯ জন এনসিপি নেতাকর্মী আহত হয়।
হামলার কারণে প্রায় ৩ ঘন্টা অনুষ্ঠান আয়োজন ব্যাহত হলে বিকাল সাড়ে ৫ টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার জসিম উদ্দিন , এএসপি গ সার্কেল মেহেদী ইসলাম,রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচ এম সালাহউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক ও অনুষ্ঠান স্থল নিরাপত্তা নিশ্চিত করে নাসির উদ্দীন পাটোয়ারীকে অনুষ্ঠান শেষে ঢাকায় পৌঁছে দেয়া হয়।
আয়োজকদের অভিযোগ, পরিকল্পিতভাবে অনুষ্ঠান পণ্ড করার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। এতে এনসিপি হেতা আবরার গুরুতর আহত হয়। মঞ্চ, চেয়ার,মাইকসহ সরঞ্জাম ভাংচুর করা হয়েছে। হামলায় সরাসরি জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদসহ দেড়শত জনের একটি বাইকার বাহীনি হামলা করে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আয়োজকরা আরও বলেন, গতরাতে একবার সভাস্থলে সন্ত্রাসী হামলা করে। পরবর্তীতে পুলিশের সহযোগিতার আশ্বাসে আজ শনিবার দুপুরে ২ টায় ফল উৎসবের আয়োজন করা হয়। কিন্তু পুলিশ উপস্থিত না থাকায় নিরাপত্তা দিতে পারেনি। এ সময় এনসিপি নেতাকর্মীরা পুলিশ ও প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি গ সার্কেল মেহেদী ইসলাম বলেন, অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিলো। সড়ক যোগাযোগ সংকট ও তাৎক্ষণিক ঘটনা ঘটানোর ফলে কিছুটা ব্যহত হয়। আমরা দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করতে সক্ষম হয়েছি। আরও কেউ জড়িত হয়ে থাকলে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
পড়ুন : কৃষকরাই পারে বাংলাদেশকে সমৃদ্ধশালী ও আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে: এস এম সাইদুল ইসলাম কিসমত


