বিজ্ঞাপন

নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঠেকাতে মাঠে নেমেছে ছাত্রদল

নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে এবং সন্ত্রাস, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্রদল।

শনিবার বিকেলে সদর উপজেলার বাঁধেরহাট এলাকায় নোয়ান্নই ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান’সহ জেলা, পৌরসভা, সদর উপজেলা ও কলেজ ছাত্রদলের শীর্ষ নেতারা অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি বাঁধেরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা দেশে সন্ত্রাসী কার্যকলাপ ও নাশকতার মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এসময় বক্তারা আরও বলেন, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন