বিজ্ঞাপন

চট্টগ্রামে পাহাড়ে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চর এলাকার একটি লিচুবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে পাহাড়ে গেলে তারা লাশটি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। নিহত ব্যক্তির দুই হাত ও দুই পা পেছনের দিকে বাঁধা ছিল। লাশটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে ছিল হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, জ্যৈষ্ঠপুরা পাহাড় এলাকায় একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হবে।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায়-৬ বিজিবির ব্যারাক থেকে নায়েকের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন