প্রয়াত সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সাবেক মহানগর ছাত্রদল নেতা এনামুল হক বিকির পৃষ্ঠপোষকতায় এবং বন্দর থানা ছাত্রদল সিনিয়ার সাবেক যুগ্ম আহবায়ক হৃদয় খান ও বিপ্লব সিকদারের আয়োজনে ৬ জুন শনিবার নানা কর্মসূচী পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল দিনব্যাপী পবিত্র কোরআনখানি, বাদ জোহার গরীবভোজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দুপুরে কর্মসূচীর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের ব্যক্তিগত রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউসার আশা।
১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড সাবেক নারী কাউন্সিলর মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম আহবায়ক রেজওয়ানা হক সুমি’র সভাপতিত্বে কর্মসূচীতে অংশ নেন মহানগর বিএনপির সদস্য মো. আওলাদ হোসেন, মহানগর বিএনপি নেতা ও নাসিক’র ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদকক নাজমুল হক রানা, বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদা আক্তার, ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোরসালিন হক, ২১নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ রানা,মোহাম্মদ অপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ২১নং ওয়ার্ড ছাত্রদল নেতা অনিক, তানভীর, দোলন, জাহিন,আয়ান, অনু, আফজাল,শাহাদাত,শাওন, রনি,হিরন প্রমুখ| পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়| দোয়া শেষে উপস্থিত গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়|
পড়ুন : জাবির দুই নতুন উপ-উপাচার্য অধ্যাপক শামছুল ও অধ্যাপক নজরুল


