বিজ্ঞাপন

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে রকিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যার আগে উল্লাপাড়া উপজেলার চড়ুইমুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে এবং পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।

নিহতের মামাতো ভাই ফিরোজ আহমেদ বাবু জানান, বিকেলে বাড়িতে পালিত গরুর খাবারের জন্য পাশের একটি খোলা মাঠে ঘাস কাটতে যান রকিবুল ইসলাম। এ সময় এলাকায় হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এসে দেখে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

তিনি আরও জানান, নিহত রকিবুল ইসলামের স্ত্রী মোছা. মোখলেসিনা বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সংসারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন রকিবুল। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবারের সঙ্গে কথা বলে। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন