টাঙ্গাইল চেম্বার অব কমার্স আ্যন্ড ইন্ড্রাস্ট্রি’র সভাপতি নির্বাচিত হন বেনজির আহমেদ টিটু। শনিবার রাতে নির্বাচিত পরিচালকদের ভোটে দুই বছর মেয়াদি টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি হন তিনি।
এছাড়া পরিষদের উর্দ্ধতন সহসভাপতি স্বপন ঘোষ, সহসভাপতি খন্দকার রাশেদুল আলম, মোঃ নুরুল আলম, দুলাল চন্দ্র সাহা ও সৈয়দ যুবায়ের আব্দুল্লাহ নির্বাচিত হন।
এর আগে দীর্ঘ ৩০ বছর পর গত সোমবার সরাসরি ভোটে টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে পরিচালক পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর আগে ১৯৮৪ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পরিচালক পদে এ শ্রেনীতে ১৮ জন এবং বি শ্রেনীতে ১২ জন নির্বাচিত হন।
এ শ্রেনীতে নির্বাচিত পরিচালকরা হলেন- বেনজীর আহমেদ টিটু, নূরুল আলম, নাজমুল আহসান, শংকর সরকার, স্বপন ঘোষ, আখতার হোসেন খান, খন্দকার রাশেদুল আলম, তারেকুল ইসলাম ঝলক, বিশ্বজিৎ কুমার সাহা লিটন, আনবসুর রহমান চৌধুরী, সামসুর রহমান চৌধুরী, প্রভাত কুমার ধর, দুলাল চন্দ্র সাহা, খন্দকার আব্দুল মোকাদ্দেম, মির্জা জিয়াউর রহমান, মেঃ নূরুল ইসলাম রবিন সরোয়ার হোসেন খান, আব্দুল্লাহ হেল কাফি।
বি শ্রেনীতে নির্বাচিত ১২ জন পরিচালক হলেন রোকন উদ্দিন, সৈয়দ যুবায়ের আব্দুল্লাহ, ইকবাল হোসেন জুয়েল, আবু সাঈদ চৌধুরী, ফয়জুল ইসলাম, সাইফুল ইসলাম, কাজী শফিকুল ইসলাম লিটন, আরিফ হোসেন, মীর মিরাজ হোসেন, আজিম উদ্দিন রবিন, পলাশ চন্দ্র বসাক ও খন্দকার নাজমুল হায়দার সৈকত।
পড়ুন- আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট


