ইয়েমেন থেকে ইসরাইলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে। খবর আল জাজিরার।
বিজ্ঞাপন
ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হুমকি মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান।
রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
পড়ুন: ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা
আর/


