বিজ্ঞাপন

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা

ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মাথায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, তাদের বিমান বাহিনী পশ্চিম ও মধ্য ইরানের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে জোরালো বিমান হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

ইরানি স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ইসরায়েলি পাল্টা হামলায় ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরজুড়ে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে তিন শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

নাটকীয় বিষয় হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হামলা পেছানোর কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই এই হামলা চালায় ইসরায়েল। এর কিছুক্ষণ আগে ট্রাম্প বার্তা দিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আপাতত কোনো ধরনের পাল্টা হামলা না করার অনুরোধ জানিয়েছেন। তবে ট্রাম্পের অনুরোধ বা হামলা পেছানোর কূটনৈতিক উদ্যোগ উপেক্ষা করে ইরানে এ বিমান হামলা চালানো হয়।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তিন শহরের সামরিক ঘাঁটিতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বোমাবর্ষণ করে। এই হামলার পর ইরান নতুন করে কোনো পাল্টা জবাব দেয় কি না, তা এখন দেখার বিষয়।

পড়ুন: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন