বিজ্ঞাপন

পটিয়ায় হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক, গ্রেফতার ১

চট্টগ্রামের পটিয়ায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘটিত হামলায় গুরুতর আহত এক যুবক মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ ঘটনায় মামলার ২ নম্বর আসামি জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে দক্ষিণ সাইদাইর এলাকায় বাড়ি ফেরার পথে দেলোয়ার হোসেন রুবেল (২৭) এর ওপর প্রতিবেশীদের একটি দল হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

দেলোয়ারের মা জান্নাতুল ফেরদৌস জানান, ছেলের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও মারধর করা হয়। এ সময় তার মেয়ে রিমা আক্তারও হামলার শিকার হন। হামলার সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারের অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে আইসিইউ সংকটের কারণে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, ঘটনাটিকে কেন্দ্র করে দুটি মামলা হয়েছে। এর মধ্যে মামলার ২ নম্বর আসামি জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন:রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক করবেন খলিলুর রহমান

দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন