বিজ্ঞাপন

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও প্রাণহানির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম মামলার আবেদনটি শুনানি শেষে খারিজের আদেশ দেন।

মামলার বাদী গণমাধ্যমকে বলেন, ইউনিসেফের পক্ষ থেকে সম্ভাব্য টিকা সংকট সম্পর্কে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এই অবহেলার কারণেই দেশে হামের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না।

আদালত শুনানি শেষে মামলার আবেদনটি খারিজ করে দেন। আদালতের এই আদেশের ফলে আপাতত এ বিষয়ে কোনো ফৌজদারি কার্যক্রম শুরু হচ্ছে না বলেও জানান তিনি।

এর আগে আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

পড়ুন:

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন