বিজ্ঞাপন

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, রেল লাইনের পাশে আরেক নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মুক্তা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার মিরহামজানি এ ঘটনা ঘটে। এছাড়াও একই এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, মুক্তা ওই এলাকার সুজন মিয়ার স্ত্রী এবং অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মিরহামজানী এলাকায় স্বামী সুজন ও তার ৭ বছর বয়সী শিশু সন্তান নিয়ে রেললাইন ধরে হেঁটে বাবার বাড়ি যাচ্ছিলেন মুক্তা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুক্তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এদিকে একই এলাকার অপর একটি স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ওই নারীকে প্রায় তিনদিন আগে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে। টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এএসআই এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ভৈরব রেলওয়ে জংশনের সংঘর্ষ মামলায় একজন গ্রেফতার, অভিযান অব্যাহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন