কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের সঙ্গে অতিথিদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান,গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফকরুল হোসাইন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ এবং গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক এরশাদ ফকির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও নাগরিক টেলিভিশনের কালিয়াকৈর প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি আজিজুর রহমান আজিজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি ইউনুস আলী, যুগ্ম সম্পাদক প্রিয় আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর মো. সোহেল মিয়া, অর্থ সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, মানবজমিন পত্রিকার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান, সাংবাদিক শাহিদুল ইসলাম, আসাদুজ্জামান রানাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকেরা।

অনুষ্ঠানে অতিথিরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময় হয়।

কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, “সাংবাদিকেরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে হবে। এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ ও মানুষের প্রত্যাশার কথা সংবাদমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ঐক্য ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলে আশা করি। প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, “সাংবাদিকেরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাঁরা জনগণের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। কালিয়াকৈরের উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। নবনির্বাচিত প্রেসক্লাবের নেতৃবৃন্দ পারস্পরিক ঐক্য, পেশাগত সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে প্রত্যাশা করি। সাংবাদিকদের সঙ্গে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সুসম্পর্ক বজায় রেখে জনকল্যাণে কাজ করা জরুরি।”

নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং কালিয়াকৈরের মানুষের সমস্যা ও সম্ভাবনা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে প্রেসক্লাবের পক্ষ থেকে কাজ করার চেষ্টা থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্বনাথ-জগন্নাথপুর ১৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজের অনুমোদন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন