বিজ্ঞাপন

রমনা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর মৌচাকে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাতে মৌচাকের পাশে আনারকলি মার্কেটের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়।

লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিল্লাল হোসেন তালুকদার রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক।

গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয় ও মালিকের বাসা ভাঙচুরের ঘটনায় বিল্লাল হোসেনের নাম আলোচনায় আসে।

ওই ঘটনায় সোহাগ পরিবহনের মালিকের ভাইসহ অন্তত সাতজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরিবহনের মালিক মো. ফারুক তালুকদারের অভিযোগ ছিল, বিল্লাল হোসেনের নেতৃত্বে হামলাটি চালানো হয়।

বিজ্ঞাপন

পরে বিল্লালকে স্বেচ্ছাসেবক দলের প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। এরপর বিল্লাল হোসেন গ্রেপ্তারও হয়েছিলেন।

পড়ুন : রাজধানীতে দিনে-দুপুরে গুলি করে ব্যাংকের সামনে থেকে ১৭ লাখ টাকা ছিনতাই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন