বিজ্ঞাপন

নাসির–তামিমা মামলার রায় আজ

ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় আজ বুধবার (১০ জুন) ঘোষণা করা হবে। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার এবং মানহানির অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল।

বিজ্ঞাপন

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আজ এ রায় ঘোষণা করবেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে অভিযোগ ওঠে, তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেন।

এই ঘটনার পর একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার আগের স্বামী রাকিব তাদের বিরুদ্ধে মামলা করেন।

পরে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

পড়ুন: বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন