বিজ্ঞাপন

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় এক ব্যাক্তি নিহত, আহত ১

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামে দুর্বৃত্তদের হামলায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। আজ ৯ জুন আনুমানিক রাত ১০ টায় মোঃ বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল নামে দুই ব্যক্তি ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

তারা বাগেরহাট সদর থানার আড়পাড়া গ্রামের বাসিন্দা।


স্থানীয়রা জানায়, দুই জন ব্যবসায়িক কাজ শেষে আড়পাড়া থেকে মোটরসাইকেল যোগে আসার পথে ফকিরহাট উপজেলার সোনাখালি গ্রামের নিয়তির মাঠ নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা ৮-১০ জন দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে আক্রমণ করে। এসময় ঘটনাস্থলে বাদল মোড়ল নিহত হয় এবং আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়।


পরবর্তীতে তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়ল কে মৃত ঘোষণা করে। আব্দুল্লাহ মোড়লের অবস্থার অবনতি হলে ফকিরহাট হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত বাদল মোড়লের লাশ ময়নতন্ত্রের জন্য নিয়ে যায় থানা পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় ফকিরহাট থানা পুলিশ।

পড়ুন- জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন