বিজ্ঞাপন

হাটহাজারীতে শিশু ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারীতে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) কুমিল্লার লাকসাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত আনুমানিক ৮টার দিকে হাটহাজারী মডেল থানার আমান বাজার এলাকার চৌধুরীপাড়া নূর মোহাম্মদ কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু কন্যার পরিচয় ও গোপনীয়তা রক্ষার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ঘটনার পর পুলিশ তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত রবিউল আলমকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। পরে কুমিল্লা জেলা পুলিশের সহযোগিতায় লাকসাম থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সকল দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

চট্টগ্রামের পুলিশ সুপার বলেন, “নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে অভিযুক্তকে দ্রুত আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

পড়ুন- ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন