বিজ্ঞাপন

সাভারে পুলিশের উপর হামলার মামলায় প্রধান আসামী গ্রেপ্তার

ঢাকার সাভারে দুই পুলিশের উপর হামলা মামলায় প্রধান আসামী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে করেছেন, সাভার থানার পরিদর্শক( অপারেশন)মোঃ হেলাল উদ্দিন।

তিনি বলেন, গতকাল রাত পৌনে আটটার দিকে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসমী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে গিয়ে রফিকুল এবং তার সহযোগীদের হামলা ও মারধরের শিকার হন সাভার থানার উপপরিদর্শক এসএম শামীম ও সহকারী উপপরিদর্শক মশিউর রহমান। পরে ভোররাতে এঘটনায় রফিকুল ইসলামকে প্রধান আসামী করে ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০ জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগী উপপরিদর্শক এসএম শামীম। ওই মামলায় রাতেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আজ প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়।

রফিকুলের নামে কয়টি মামলা রয়েছে জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন, মাদকের একটি মামলায় তার নামে ওয়ারেন্ট রয়েছে এই তথ্যটাই আমাদের কাছে রয়েছে। এছাড়া পুলিশের উপর হামলার ঘটনায় আরেকটি মামলা হলো। এই দুই মামলা ছাড়াও তার নামে আর কোনও মামলা রয়েছে কি-না আমরা তদন্ত করছি।

বিজ্ঞাপন

পড়ুন : সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন