ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানে আবারও হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। জবাবে হরমুজে দুটি জাহাজ, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান।
বৃহস্পতিবার (১১ জুন) আল জাজিরা ও বিবিসি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বন্দর আব্বাসসহ ইরানের কাশেম দ্বীপ, গোরগান, সিরিক ও মিনাবের দক্ষিণের শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর প্রাথমিকভাবে জানা যায়নি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তারা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং এটি ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাব হিসেবে করা হচ্ছে। এদিকে মার্কিন হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একইসঙ্গে হরমুজে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরই তেলের দাম কিছুটা বেড়েছে।
পড়ুন: জাতীয় সংসদে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ হবে আজ
আর/


