বিজ্ঞাপন

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

স্মারক ডাকটিকিটের পাশাপাশি এই বৈশ্বিক ক্রীড়া উৎসবকে স্মরণীয় করে রাখতে ৫০ টাকা মূল্যমানের একটি খাম-সংবলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও প্রকাশ করা হয়। এসব ডাক সামগ্রীতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে সরাসরি ফিফার সঙ্গে চুক্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন