বিজ্ঞাপন

ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় কর দিতে হবে না

ব্যাংকে জমা থাকা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়ানো হয়েছে। আগামী অর্থবছর থেকে ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো আবগারি শুল্ক দিতে হবে না। বর্তমানে এ সীমা ৩ লাখ টাকা পর্যন্ত কার্যকর রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন।

বাজেট ঘিরে অর্থ বিলে কিছু সংশোধনী আনা হয়েছে। এর অংশ হিসেবে আবগারি শুল্কমুক্ত ব্যাংক জমার সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশোধিত প্রস্তাব অনুযায়ী, ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে আগামী অর্থবছর থেকে ৩ লাখ টাকার পরিবর্তে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর কোনো আবগারি শুল্ক প্রযোজ্য হবে না।

পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন