বিজ্ঞাপন

সিঙ্গাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ১০ টা থেকে ১২ প্রর্যন্ত মানববন্ধন, বিক্ষোভও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে আড়াই ঘন্টা কর্মসুচির পর শিক্ষকদের পক্ষ থেকে সঠিক বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।

শিক্ষার্থীরা ও স্থানীয় লোকজ জানান, গত ৯ জুন এডহোক কমিটির সভাপতি আবুল কালাম শামসুদ্দিন দায়িত্ব গ্রহণ করেন। ঐদিন পদত্যাগ করা প্রধান শিক্ষক কহিনুর ইসলাম পুনরায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয় সিদ্ধান্ত কথা হয়। এ বিষয়ে সিনিয়র সহকারী শিক্ষক মনজুরুল আলম প্রতিবাদ করেন এবং তিনি বলেন শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বলে বিষয়টি সিদ্ধান্ত নেয়া যেতে পারে, এমন পরিস্থিতিতে ঐ শিক্ষকের উপর বৈরাগত লোকজন হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “শিক্ষকের ওপর হামলা কেন? জবাব চাই, বিচার চাই” “সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই” এবং “হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে”—এমন বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। একজন শিক্ষকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি শিক্ষা ব্যবস্থা ও সভ্য সমাজের ওপর আঘাত। বিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগতদের প্রবেশ করে একজন শিক্ষককে মারধরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

তারা আরও বলেন, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হবে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কাঠাল খাওয়ার পর ঘুমের মধ্যে ভিক্ষুকের মৃত্যু, রেখে গেলেন স্ত্রী ও চার কন্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন