বিজ্ঞাপন

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়

​মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার উদ্যোগে ‘মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বের (ফাইনাল) তুমুল লড়াইয়ে মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়।

​পৌরসভার ৪টি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালের বিষয় ছিল—‘ সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ না অভিশাপ?অন্যদিকে ফাইনাল পর্বের বিতর্কের বিষয় নির্ধারিত ছিল—‘বই পড়ার অভ্যাস কমে যাওয়ার জন্য প্রযুক্তি দায়ী’। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয় শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় ও রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মিরকাদিম পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদুর রহমান বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে আমাদের বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চা অব্যাহত রাখতে হবে।” শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এই ধরনের শিক্ষামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

​বিতর্ক প্রতিযোগিতা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পরিবেশিত সংগীত ও নৃত্য পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে কুড়িগ্রামে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন