টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার রাতে টুকুর মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবার মান আরও উন্নত হবে।
দেখুনঃআজ রাতেই ইরানে ‘খুব কঠিন’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইমি/


