১১/০২/২০২৬, ৪:০৯ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৪:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঘন কুয়াশায় ফ্লাইট ওঠানামায় বিঘ্ন

ঘন কুয়াশায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটেছে। যার ফলে যাত্রীদের রানওয়েতে অপেক্ষা করতে হচ্ছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ‘ভোর রাত থেকে কুয়াশায় ঢেকে যায় জনপদ। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।’

ঘন কুয়াশায় ফ্লাইট ওঠানামায় বিঘ্ন

তিনি আরও বলেন, ‘বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা থাকলেও সেখানে মাত্র ৫০ মিটার ভিজিবিলিটি রয়েছে। ফলে বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।’

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া গণমাধ্যমকে জানান, সকালের বিমান চলাচলের শিডিউল বাতিল করা হয়নি। তবে শিডিউল বিপর্যয় ঘটেছে। বেলা ১১টার পর আকাশ পরিষ্কার হলে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, সকাল ৮টায় ইউএস-বাংলার একটি এবং নভো এয়ারের একটি বিমান কুয়াশার কারণে নামতে পারেনি।’

ভোরে কুয়াশাঘেরা সড়কে চলাচল | প্রথম আলো

এনএ/

আরও পড়ুন: যেভাবে রেডারের বাইরে রাখা হয়েছিল শেখ হাসিনার ফ্লাইট
দেখুন: মাঝ আকাশে বিমানে তীব্র ঝাঁকুনি ফ্লাইট টার্বুলেন্স কী, কেন ঘটে?
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন