শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি হলেন খল অভিনেতা শিবা শানু

ঢাকাই সিনেমায় খল চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা চৌধুরী মাজহার আলী, যিনি সবার কাছে শিবা শানু নামে পরিচিত—দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত থেকে রাজনীতি ও সাংগঠনিক কাজে সময় দিয়ে আসছেন। এবার তিনি যুক্ত হলেন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে।

বিজ্ঞাপন

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এই অভিনেতা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। চুক্তিভিত্তিক এই নিয়োগে তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

এদিকে, বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন শিবা শানু। শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হিসেবে যোগদানের শর্ত অনুযায়ী তাকে এই পদটি ছাড়তে হবে। তবে এখনো নিজের এই পদের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি এই অভিনেতা।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে শিবা শানুর। পরবর্তী সময়ে ঢালিউডের অন্যতম পরিচিত খল-অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় পাঁচশ সিনেমায় অভিনয় করেছেন বলে জানা যায়।

পড়ুন : ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ খ্যাত ব্রিটিশ অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন