মেক্সিকোর ঐতিহ্য ও ইতিহাসের অতীত ইতিহাস এবং শিকড়কে তুলে ধরে এক চমৎকার নৃত্য ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১১টা ৪০ এর দিকে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলবে অনুষ্ঠান। গায়িকা শাকিরা ইতোমধ্যে গান শুরু করেছেন। খেলোয়াড়দের প্রতি সমর্থন ও শুভকামনা জানাতে মাঠে থাকছেন তিনি। সঙ্গে যোগ দিয়েছেন গায়িকা ইজে তিনিও।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিনটি দেশেই হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোয় মেক্সিকো সিটি, কানাডায় টরন্টো ও যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলস।
‘প্রাসাদের নগরী’ মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকেরা।
পড়ুন : বিশ্বকাপের দামামা বাজল


