বিজ্ঞাপন

বিশ্বকাপের প্রথম ম্যাচে ১–০ গোলে এগিয়ে বিরতিতে মেক্সিকো

শুরু হয়ে গেল বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে ১–০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছে মেক্সিকো। দক্ষিণ আফ্রিকাকে পাত্তা না দিয়ে একের পর এক আক্রমণ করেছে মেক্সিকো। গোল করার মতো প্রায় ৪টি সুযোগ হাতছাড়া করেছে মেক্সিকো। আর দক্ষিণ আফ্রিকা গোলবারে শট নিয়েছে মাত্র দুটি।

বিজ্ঞাপন

প্রথমার্ধের ৯ মিনিটে ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেসের  করা একমাত্র গোলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে স্বাগতিক মেক্সিকো। 

তবে এই গোলের পরও প্রথমার্ধের শেষ দিকে তিনটি গোলের সুযোগ নষ্ট করে মেক্সিকো। সেগুলো গোল হলে ব্যবধান আরও বাড়তে পারত।

২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি এল মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। ৯ মিনিটে গোলটি করেছেন এই ফরোয়ার্ড।  দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামসের ভুলে ডি-বক্সে বল পেয়ে যান কিনিয়োনেস। সেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি। কলম্বিয়ায় জন্ম নেয়া হলেও এখন মেক্সিকোর জার্সিতে হয়ে উঠেছেন ম্যাচের নায়ক।

এই গোলের পর মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে মেক্সিকো সিটি। গ্যালারিতে নেমে আসে উৎসবের আবহ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন