ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে জেলা শহরের মধ্যপাড়া তার নিজ বাসা থেকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। আব্দুল মালেক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মালেক চৌধুরীর বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। সেই মামলায় তিনি পলাতক ছিলেন। সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। তাকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
পড়ুন- আজ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী


