বিজ্ঞাপন

ঝিনাইদহে ব্রাজিল ফুটবল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

‎’ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি, ফুটবল বিশ্বকাপ উপভোগ করি’ স্লোগানে ঝিনাইদহে ব্রাজিল ফুটবল সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে শিশু, বয়স্ক সহ শতাধিক ব্রাজিল ফুটবল সমর্থক অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১২ জুন) বেলা ১১টার দিকে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে ব্রাজিল সমর্থক গোষ্ঠির আয়োজনে এ র‌্যালি বের হয়।

র‌্যালিতে সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও শিশু কিশোরসহ বিভিন্ন শ্রেনী-পেশার ব্রাজিল সমর্থকেরা অংশ নেন।

‎এ সময় সমর্থকেরা চলতি ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য কামনা করে নানা স্লোগান দিতে থাকে। এছাড়া সমর্থকরা হাতে হাতে ব্রাজিলের পতাকা পরনে ব্রাজিল দলের জার্সি পরে আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

‎এ সময় সংক্ষিপ্ত সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ব্রাজিল সমর্থক গোষ্ঠী ঝিনাইদহ এর আহবায়ক সাংবাদিক রাজিব হাসান, সদস্য সচিব মোহাম্মদ আল মামুন, যুগ্ম আহবায়ক মাকিবুল ইসলাম বাপ্পি ও সাংবাদিক ইমন হাসান।

পরে র‌্যালিটি শহরের পোষ্ট অফিস মোড়, পায়রা চত্ত্বর ঘুরে ওয়াজির আলী স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

পড়ুন- সবজির বাজারে নেই বাজেটের প্রভাব, বিক্রি হচ্ছে আগের দামেই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন