বিজ্ঞাপন

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ: দগ্ধ দুই নাবিকের মৃত্যু, প্রকৌশলীর অবস্থা সংকটাপন্ন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা ‘এফভি দেশ’ নামের একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া দুই নাবিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন ট্রলারটির ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০)। রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এবং শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়।

বুধবার (১ জুলাই) সকালে নিজ নিজ এলাকায় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, বিস্ফোরণের পর গুরুতর দগ্ধ অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে রুবেল ও শাহ আলমের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হচ্ছিল। তবে পথেই তারা মারা যান।

এদিকে একই ঘটনায় দগ্ধ ট্রলারটির প্রকৌশলী আশিকুজ্জামান তামিমকে মঙ্গলবার রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা ‘এফভি দেশ’ ফিশিং ট্রলারের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ট্রলারটিতে আগুন ধরে যায় এবং তিনজন দগ্ধ হন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন : কাল থেকে এইচএসসি পরীক্ষা, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন