বিজ্ঞাপন

ময়মনসিংহে উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মোতাহার তালুকদার

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ধারা ৮(১) অনুযায়ী মোতাহার হোসেন তালুকদারকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২ পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এই আদেশ জনস্বার্থে জারি করা হয়।

এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।

নিয়োগের পর নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং ময়মনসিংহ নগরীকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি আরও বলেন এ পদের দায়িত্ব আমাকে ময়মনসিংহের উন্নয়ন মূলক কাজের কাজের প্রতি অধিক প্রেরণা যোগাবে।

পড়ুন- মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠান কী কাতারকে ছাপিয়ে যেতে পেরেছে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন