বিজ্ঞাপন

শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে, শিক্ষকদের মর্যাদা দিতে চাই সরকার

সারাদেশের ন্যায় রাজশাহীর ৯টি উপজেলায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারনা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলা বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপি আহবায়ক ও এমপি আবু সাইদ চাঁদ। বিজ্ঞানভিত্তিক অধ্যায়ন দেশের অগ্রগতির বড় ভুমিকা রাখে। আগামীতে বিজ্ঞান বিষয়ে পড়া লেখার মনোনিবেশ বৃদ্ধির লক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান এমপি।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারনা প্রদর্শন কর্মসূচির আয়োজন করেন এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস). এসইডপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা। উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলে ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই উদ্ভাবনী কর্মসূচীতে উপজেলার মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের আবিস্কার নিয়ে প্রদর্শন এবং প্রতিবেন দিয়েছে।

ওই সময় নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পরুস্কার দিয়েছেন প্রধান অতিথি এমপি আবু সাইদ চাঁদ। ওই সময় তিনি বলেন, শিক্ষকদের সঠিক সময়ে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। ছাত্র-ছাত্রীদের বাস্তবমুখি শিক্ষা প্রদান করতে হবে। আগামিতে চারঘাট-বাঘা কোন শিক্ষক যেন তাদের কর্মে ফাকি না দেয় সেই বিষয়ে সকলকে হুশিয়ারী দিয়েছেন এমপি।

একাডেমিক সুপাভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষা গবেষনা কর্মকর্তা সিরাজুল হক সরকার, উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সহকারী কমিশনার (ভুমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান, চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল মালেক প্রমুখ।

পড়ুন- নয়াদিল্লিতে শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক, হয়নি যৌথ সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন