বিজ্ঞাপন

কোনঠাসা হয়েই কোস্টগার্ডের উপর বনদস্যুদের হামলা, কোন কিছুতেই থামবে না কোস্টগার্ডের অভিযান

মোংলায় কোস্টগার্ডের একটি ভাসমান স্টেশনে অতর্কিত হামলা ও ভাংচুর চালিয়েছে বনদস্যু পরিবারের নেতৃত্বে এক দল দুর্বৃত্তরা। এ সময় সরকারি সম্পত্তি, অস্ত্র ও গোলাবারুদ রক্ষার সর্বোচ্চ চেষ্টা চালায় কোস্টগার্ডের সদস্যরা। পরে মোংলা থানা পুলিশ ও কোস্টগার্ডের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌছে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় কোস্টগার্ডের ৩ সদস্য সহ আহত হয়েছেন অন্তত ৪ জন।

বিজ্ঞাপন


এ হামলার ঘটনায় আজ সকালে ব্রিফিং করেন কোস্টগার্ড কর্মকর্তার। নিয়মিত অভিযান ও কোস্টগার্ডের তৎপরতায় কোনঠাসা হয়ে স্টেশনে হামলা চালিয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

এসময় সুন্দরবনের সার্বিক নিরাপত্তার বিষয় টি তুলে ধরেন কর্মকর্তারা। জানান, কোস্টগার্ডের জনবল সংকটের সুযোগে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে স্টেশনটিতে অতর্কিত হামলা চালায় একটি বনদস্যু পরিবারের নেতৃত্বে এক দল দুর্বৃত্ত। সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করা সহ বনদস্যু দমন, এবং পুশ ইন ঠেকাতে ৫ মাস ধরে অপারেশন “রোস্টার পিস ইন সুন্দরবন এবং অপারেশন”ম্যানগ্রোভ শীল্ড” নামের দুটি বিশেষ অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। অভিযানে ৪২ টি আগ্নেয়াস্ত্র, অসংখ্য গোলাবারুদ সহ ৩৯ জন বনদস্যু আটক করা হয়। এসময় ডাকাতের হাতে জিম্মি থাকা ৪১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।ইয়

পড়ুন- এবারের বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন