গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাটাখালি-বালুয়াকরতোয়া নদীর ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, আজ দুপুরে দিকে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে দেখতে পান ব্রীজের নীচে পানিতে এক ব্যক্তির মরদেহ ভাসছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার (ওসি) তদন্ত মীর কায়েশ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পড়ুন- ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালু সম্ভব’


