বিজ্ঞাপন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের বিজয় উদযাপন দোহায়

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া এবং চার দশক পর এ মর্যাদাপূর্ণ পদে বাংলাদেশের গৌরবময় প্রত্যাবর্তন উপলক্ষে কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাস এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

গত ১০ জুন ২০২৬ সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

মিশনের উপপ্রধান ওয়ালিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় কাউন্সিলর মোহাম্মদ বারিকুল ইসলাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন প্রক্রিয়া এবং বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ অর্জনের তাৎপর্য তুলে ধরে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন শরিফুল হক সাজু, আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন আকন্দ, আরিফুদ্দৌলা পালোয়ান, মাওলানা ইউসুফ, মহিউদ্দিন কাজল, নুরুল কবির চৌধুরী এবং বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আরও অনেকে। বক্তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা ও কূটনৈতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত হযরত আলী খান এ ঐতিহাসিক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব ও ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি ভবিষ্যতের বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের বিষয়েও আলোকপাত করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা করতালির মাধ্যমে এ অর্জনকে স্বাগত জানান এবং এ সাফল্যের পেছনে নিরলসভাবে কাজ করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

আলোচনা পর্ব শেষে শ্রম কাউন্সিলর মাসহুদুল কবিরের পরিচালনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেন জেমসসহ অন্যান্য শিল্পীরা। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি করেন মহিউদ্দিন কাজল। সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

পরিশেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। দোহাস্থ বাংলাদেশ দূতাবাস এ অভূতপূর্ব কূটনৈতিক অর্জনের জন্য দেশের জনগণ এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।

বিজ্ঞাপন

পড়ুন : এক মঞ্চে দুই কনের বিয়ে, মানবতার দৃষ্টান্ত রাজনগরে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন