বিজ্ঞাপন

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশনে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ এখন নতুন মিশনে। অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের। আগামী ১৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।

ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম দুই ওয়ানডে দাপটের সঙ্গে জেতায় তৃতীয় ওয়ানডেতে পরিবর্তনের প্রয়োজন অনুভব করেননি নির্বাচকরা। অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

লম্বা সময় পর সুযোগ পাওয়া মোসাদ্দেক নিজের জায়গা ধরে রেখেছেন। প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের নায়ক ছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে রেখেছেন অবদান। দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ফেরা সৌম্যও জায়গা ধরে রেখেছেন। সাইফের পরিবর্তে তাকে টিম ম্যানেজমেন্ট খেলিয়েছিল। আস্থার প্রতিদান দিয়ে সৌম্য ৪২ রান করেছিলেন।

এছাড়া পেসার ও স্পিনার এবং ব্যাটসম্যান যারা আছে প্রত্যেকেই নিজের অবস্থান থেকে পারফর্ম করার চেষ্টা করেছেন। এজন্য স্কোয়াডে পরিবর্তন আনার প্রয়োজন অনুভব করেননি নির্বাচকরা।

২০১১ সালের পর এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। এর আগে ২০০৩, ২০০৫, ২০০৮ ও ২০১১ সালে চারটি সিরিজ খেলেছিল। প্রতিবারই ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয়েছিল বাংলাদেশকে।

তবে এবার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ১৫ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে সিরিজ জিতেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে যেসব দলের বিপক্ষে বাংলাদেশ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে, তাদের মধ্যে এখন কেবল ইংল্যান্ডের বিপক্ষেই সিরিজ জয়ের অপেক্ষা রয়ে গেছে।

সেই অপেক্ষা হয়তো সামনেই দূর হবে। এর আগে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলে আনন্দের, প্রাপ্তির, উল্লাসের ষোলোকলা পূর্ণ হবে।

বাংলাদেশ স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

বিজ্ঞাপন

পড়ুন : মোংলায় কোস্টগার্ডের উপর হামলার ঘটনায় মামলা, ৬ জন আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন