জামালপুরে মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।এসময় দুই নারী গাঁজা বিক্রেতা ও ক্রেতাকে আটক করা হয়।
শরিবার ভোরে জেলা সদরের মির্ধাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশ। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এসময় মাদক বিক্রি ও ক্রয়ের দায়ে দুই নারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর উত্তরপাড়া এলাকার মোঃ শাহ আলীর স্ত্রী খোদেজা বেগম (৪০) ও জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা গ্রামের আবুলের স্ত্রী বুলবুলি (৫৮)।
দুপুরে তাদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, এঘটনায় জামালপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।
পড়ুন- নাঈমকে মারধর: ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটাররা, বিসিবির কড়া প্রতিক্রিয়া


